POPULAR BD NEWS
Popular BD News Logo

যে নিয়মে চলবে চাঁদপুরে ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ৩০, ২০২০ | সময়: ৩:৫৬ অপরাহ্ণ

শনিবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল-মাহমুদ জামানের সভাপতিত্বে সকলের মতামতের ভিত্তিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্তের মধ্যে রয়েছে, জরুরীসেবা ব্যতিত চাঁদপুরের সকল দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে।

হোটেল সকাল ৬টা থেকে সন্ধার ৬টা পর্যন্ত খোলা। তবে লঞ্চঘাট, বাস স্টেশন, রেল স্টেশনসহ সকল স্টেশনগুলোতে জেলা প্রশাসনের অনুমোদিত হোটেলগুলো সকাল ছয়টা থেকে রাত ১০ টা পর্যন্ত খোলা থাকবে। এ ক্ষেত্রে হোটেলগুলোতে ক্রেতাদের পার্সেলে উদ্বুদ্ধ করতে হবে। দূরত্ব রেখে টেবিল দিতে হবে।

এছাড়া বাস ও পরিবহনগুলো ১২ টি নির্দেশনা মেনে চলতে হবে বলে সভায় জানানো হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন