POPULAR BD NEWS
Popular BD News Logo

ঐতিহাসিক ৭ই মার্চ হাজীগঞ্জ থানা পুলিশের নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত 

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: মার্চ ৭, ২০২১ | সময়: ৮:৩৭ অপরাহ্ণ

আজ ঐতিহাসিক ৭ই মার্চ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ রেসকোর্স ময়দানে স্বাধীনতার আহ্বান সংবলিত ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। ভাষণের দিনটি এবার প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। ২০১৭ সালে বঙ্গবন্ধুর এই ভাষণকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়। জাতীয় দিবস উপলক্ষে রবিবার বিকালে সরকারিভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে হাজীগঞ্জ থানা পুলিশ দিবসটি পালন করেছেন।

এসআই মোঃ রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ সার্কেল মো: সোহেল মাহমুদ পিপিএম, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ স ম মাহবুবুল আলম লিপন।

ওইসময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ তাহের মিয়া, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আহসান হাবীব অরুণ, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী আশরাফ দুলাল, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন সোহেল ও পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান বৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন