POPULAR BD NEWS
Popular BD News Logo

সফল নারী উদ্যোক্তা মিং ঝু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: মার্চ ৭, ২০২১ | সময়: ৫:৪৯ অপরাহ্ণ

বিশ্বের শীর্ষস্থানীয় শীতাতপ নিয়ন্ত্রনকারী যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান মিং ঝুয়ের বিস্ময়কর সাফল্য গোটা চীনকে রীতিমতো ঝাঁকুনি দিয়েছে। তাক লাগিয়ে দিয়েছে অনেককেই। যেটি অনেকের কাছে ঈর্ষণীয়।

সফল নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে দং মিং ঝু বিশ্বের অনেকের কাছে রোল মডেল। চীনে নারী উদ্যোক্তাদের মধ্যে আলোচিত নাম দং মিং ঝু। ৬৪ বছর বয়সে এই নারী বিশ্বের শীর্ষস্থানীয় শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রির (এজউউ) প্রধান। কঠোর পরিশ্রম আর সৃজনশীল কর্মকৌশলের মাধ্যমে তিনি আজ সাফল্যের দৃষ্টান্ত। অসংখ্য নারীর অনুপ্রেরনার উৎস তিনি।

দং মিং ঝু ১৯৭৫ সালে পরিসংখ্যান বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর তিনি চীনের নানজিং শহরে স্থানীয় সরকারের রসায়ন বিজ্ঞানাগারে প্রশাসনিক পদে কর্মজীবন শুরু করেন। ১৫ বছর তিনি সেই চাকরি করেন। বেসরকারি খাতে অপার সম্ভাবনা দেখে তিনি ক্যারিয়ারের দিক পরিবর্তন করেন।

সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী ‘দ্যা ইকোনমিস্ট’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯০ সালে বিক্রয়কর্মী হিসেবে গ্রি-তে যোগ দেন দং মিং ঝু। মানুষের দ্বারে দ্বারে গিয়ে তিনি গ্রি ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার বিক্রি শুরু করেন। আট বছর বয়সী ছেলেকে নিয়ে জীবন সংগ্রাম চলে এই নারীর। এরই মধ্যে বিক্রি বেড়ে যায়। তার ক্যারিয়ারও এগিয়ে যেতে থাকে। মাত্র চার বছরের মাথায় ১৯৯৪ সালে তিনি প্রাতষ্ঠানটির বিক্রয় বিভাগের প্রধান হিসেবে পদোন্নতি পান। এসময় তিনি বিক্রয় প্রক্রিয়ায় আরো নতুন নতুন কৌশল যুক্ত করেন। ফলে গ্রি ব্র্যান্ডের পণ্যের কদর আরো বেড়ে যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন