POPULAR BD NEWS
Popular BD News Logo

অভিনেত্রী জয়া আহসান বাগানে হেসেছে ‘নীলমণি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৭, ২০২১ | সময়: ২:৫২ অপরাহ্ণ

বাগান করতে ভালোবাসেন অভিনেত্রী জয়া আহসান। তার ইস্কাটনের বাসার ছাদ ও ব্যালকনির বাগানে কী নেই!
চালকুমড়া, থাই বেগুন, বরবটি, শিম, লেবু, মাল্টা, ডুমুর, বেদানা, বরই, পেয়ারা, সফেদা, বেরি, কামরাঙা ও ভেষজ নানা রকম গাছ সবই আছে। আরো আছে, বেশ কিছু বিদেশি সবজি, ফল ও ফুলগাছ। তবে এই বসন্তে ফুলে ফুলে ছেয়ে গেছে তার নীলমণি লতা। আর এ কথা সামাজিক যোগাযোগের মাধ্যম শেয়ার করেছেন জয়া আহসান নিজেই।
আজ রবিবার জয়া তার নীলমণির একটি ভিডিও করে ফেসবুকে আপলোড দিয়েছেন। ক্যাপশনে লিখেছেন- অতঃপর বেলাশেষে ফুলগুলো সব ফুটল হেসে…আমাদের ছাদবাগানের নীলমণি…।

প্রসঙ্গত, নীলমণি লতা নাম কবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। এটি কবিগুরুর পছন্দের একটি ফুল। বেগুনি রঙের এই নীলমণি খুব আকর্ষণীয় একটি ফুল। লতানো গাছ। ওপরের দিকটা ঝাঁকড়া। পাতা নেই বললেই চলে। সবুজ পাতার ফাঁকে ছোট ছোট ফুলগুলো যেন এক এক টুকরো হাসি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন