POPULAR BD NEWS
Popular BD News Logo

আলিয়া যে কারণে নওয়াজের কাছে ফিরতে চাইছেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৭, ২০২১ | সময়: ১:৫২ অপরাহ্ণ

বলিউড তারকা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর কাছেই ফিরতে চাচ্ছেন স্ত্রী আলিয়া সিদ্দিকী।

ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণকারী আলিয়া জানিয়েছেন, তিনি বিচ্ছেদ চান না, সংসার করতে চান অভিনেতার সঙ্গে।
তিনি আরও জানান, নওয়াজের সঙ্গে তিনি সব সমস্যা মিটমাটের চেষ্টা করবেন এবং নিজে এগিয়ে গিয়ে ভ্রান্ত ধারণাগুলো শোধরে দেবেন। সমস্যা ও ভ্রান্ত ধারণাগুলো মিটিয়ে তারা আবার সামনে এগিয়ে যাবেন বলে আশা করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপির বরাতে বলিউড বাবল এ খবর জানিয়েছে।
গত বছর মে মাসে বিচ্ছেদ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আলিয়া সিদ্দিকী।

আলিয়া জানান, গত ১০ দিন ধরে তিনি করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন। মুম্বাইয়ের বাড়িতে একাই জীবনযাপন করছেন। নওয়াজ এখন লখনৌতে শুটিংয়ে ব্যস্ত। সেখান থেকেই তিনি তাদের সন্তান ইয়ানী সিদ্দিকী ও শোরা সিদ্দিকীর দেখাশোনা করছেন বলে জানান তিনি।
নওয়াজের স্ত্রী আরও বলেন, ব্যস্ত থাকা সত্ত্বেও নওয়াজ আমাদের বাচ্চাদের পড়াশোনা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়ে ভালো যত্ন নিচ্ছেন। শুধু তা নয়, তিনি প্রায়ই আমাকে ফোন করে আমার স্বাস্থ্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজ নিচ্ছেন।

‘আমি নওয়াজের এই দিকটি দেখে খুব মুগ্ধ হয়েছি এবং এটি আমার হৃদয়কে স্পর্শ করেছে। এর আগে তিনি কখনই নিজের বাচ্চাদের প্রতি মনোযোগ দিতে পারেননি। তবে এখন আমি তাকে এইভাবে দেখে সত্যিই অবাক হয়েছি।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন