১৮-তে আর শেষ নয়, ২১ বছর পর্যন্ত ভারতে ছেলের ভরণপোষণের দায়িত্ব নিতে হবে বাবা-মাকে, জানিয়ে দিলেন দেশটির সুপ্রিমকোর্ট।
স্নাতক স্তরকে শিক্ষার মাপকাঠি হিসাবে রাখা হয়েছে। এ সময় পর্যন্ত ছেলের দেখভাল করতে হবে।
বৃহস্পতিবার দেশটির সুপ্রিমকোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এমআর শাহের একটি বেঞ্চ পারিবারিক আদালতের একটি রায়ের পুনর্বিবেচনা করেন।
বেঞ্চ জানায়, ১৮ বছর পর্যন্ত ছেলের জন্য আর্থিক ব্যয় যথেষ্ট নয়। কারণ, কলেজ ডিগ্রি তখনও পর্যন্ত পায় না ছেলে। ফলে চাকরি পেতে পারে না তারা।
তাই সেই বয়সের সময়সীমাকে ২১ বছর পর্যন্ত করলেন শীর্ষ আদালত।