POPULAR BD NEWS
Popular BD News Logo

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৭, ২০২১ | সময়: ১:৪০ অপরাহ্ণ

ভারতের মুম্বাইয়ে এক টেলিভিশন অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ওশিয়াড়া থানা এলাকায়।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুক্রবার মুম্বাই পুলিশে অভিযোগ করেছেন ওই অভিনেত্রী। তার অভিযোগ—বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে।

খবরে বলা হয়, সম্প্রতি অভিযুক্তের সঙ্গে একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে আলাপ হয় অভিনেত্রীর। তাদের মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। অভিনেত্রীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তার সঙ্গে সহবাস করেন অভিযুক্ত। পুলিশি বয়ানে এমনটিই জানিয়েছেন নির্যাতিতা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন