চাঁদপুরের ফরিদগঞ্জে এক যুবতীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আসাদ উল্লা শিহাব(২০) নামে এক বখাটেকে আটক করেছে থানা পুলিশ। বাসষ্ট্য- সংলগ্ন লিংক রোডে এই ঘটনা শুক্রবার ঘটে।
থানায় লিখি(ত অভিযোগে সুত্রে জানা যায়, ফরিদগঞ্জ বাজার বাসস্ট্যান্ডের লিংক রোডের একটি ভাড়া বাসার ছাদ থেকে শুকানো কাপড় আনতে যায়। শুক্রবার বিকালে এই ফাঁকে বখাটে আসাদ উল্লা শিহাব যুবতির ঘরে ঢুকে পড়ে এবং যুবতি তার রুমে প্রবেশ করলে ধর্ষণ চেষ্টা করে। এসময় ওই যুবতীর ডাকচিৎকারে সে পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন আটক করে। বখাটে শিহাব ঐ যুবতিকে প্রতিনিয়ত উত্যক্ত করতো বলে জানা গেছে। এব্যাপারে ওউ যুবতীর বাবা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে শিহাব নামে এক যুবককে আটক করেছি এবং তার বিরুদ্ধে ধর্ষন চেষ্টার নিয়মিত মামলা হয়েছে।