POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় শালা ও দুলাই ভাইয়ের মধ্যে সংঘর্ষ! আহত ৪

কচুয়া প্রতিনিধি | প্রকাশিত: মার্চ ৬, ২০২১ | সময়: ৯:০০ অপরাহ্ণ

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুড়িয়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শালা দুলা ভাইয়ের মধ্যে সংঘর্ষে নারীসহ ৪ জন আহত হয়েছে। গত শুকবার দুপুরে উপজেলার ডুমুড়িয়া গ্রামের বেপারী বাড়ীতে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। আহত জামাই এমরান হোসেন বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডুমুড়িয়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে মো.এমরান হোসেন সাথে একই বাড়ীর মৃত আবু তাহেরের মেয়ে আমেনা সঙ্গে ২০১১সালে বিবাহ হয়। বিবাহ পরে জামাইর বড় ভাই মো.জাহাঙ্গীর আলম ও শশুর মৃত আবু তাহের মিলে কিছু শতাংশ জমি ক্রয় করেন। শশুর ও শাশুরী মারা যাওয়ার পরে জমিজমা ভাগবন্ড নিয়ে তাদের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত শুক্রবার জমিজমা বিষয় নিয়ে জামাই এমরান হোসেন তার স্ত্রী আমানে বেগমকে মারধরের অভিযোগে শালা মহিন উদ্দিন, শাহপরান ও মামা শশুর সালাম,মালেক বেপারী সাথে তকর্-বির্তক হয়, এক পর্যায়ে তাদের মধ্যে মারামির সংঘর্ষ সৃষ্টি হয়। এতে স্ত্রী আমেনা আক্তার(২৮), স্বামী এমরান হোসেন (৩২),শালা মহিন উদ্দিন (২০),মামা শশুর আব্দুস সালাম (৬০) আহত হন।

স্বামী এমরান হোসেন জানান, আমি আর আমার শশুর মিলে বাড়ীর কিছু শতাংশ জমি ক্রয় করি। জমি ভাগবন্ড নিয়ে আমার স্ত্রী আমেনা বেগম, শালা মহিন উদ্দিন,শাহপরান, মামা শশুর সালাম ও মালেক হোসেন গত শুক্রবার ১১টার সময় আমার বাড়ীতে আমাকে ও আমার পরিবার লোকজদের উপর হামলা করেন।

স্ত্রী আমেনা বেগম জানান, আমার স্বামী এমরান হোসেনের সাথে ২০১১সালে বিবাহ হয়। বিবাহর পরে আমার ঘরে ২টি সন্তান জম্ম নেয়। সন্তানদের ভরণপোষন না দিয়ে আমাকে বিভিন্ন সময় কারনে অকারে মারধর করে। গত শুক্রবার সকালে আমার ভাই ও মামার সামনে আমাকে মারধর করলে, ভাই ও মামা ডাক দিলে তাদের উপর স্বামী মো.এমরান হোসেন তার বোনের জামাই আলমগীর হোসেন,শাশুরীসহ তার পরিবার লোকজন মিলে ভাই ও মামাদের উপর এলোপাতারী ভাবে মারধর করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে আমাদেরকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন