POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে কারামুক্ত হলেন যুবলীগ নেতা বাঁধন পাটওয়ারী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৬, ২০২১ | সময়: ১২:১৮ অপরাহ্ণ

ফরিদগঞ্জে কারামুক্ত হয়ে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন যুবলীগ হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারী।
৪ মার্চ বৃহস্পতিবার দীর্ঘ ২ মাস ৭ দিন কারাবরন শেষে চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।

এদিকে হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারীর মুক্তির খবরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা মোটর শোভাযাত্রা নিয়ে জেলা কারাগারের ফটক থেকে বরণ করে ফরিদগঞ্জে নিয়ে আসে। পরে বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত পথসভা শেষে উপজেলা যুবলীগের কার্যালয়ে ফুল দিয়ে বরণ করেন উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন।

ফরিদগঞ্জ পৌর এলাকার একটি মাছের ঘেরের বাঁধ কাটা নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে পুলিশের সাথে ধস্তাধস্তি ও সরকারি কাজে বাঁধা দেয়ার অভিযোগে সাবেক যুবলীগ নেতা হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটওয়ারীকে আটক পুলিশ।

ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের কার্যালয়ে কারামুক্ত যুবলীগ নেতা হাজী মাকসুদুল বাশার বাঁধন পাটওয়ারীকে ফুল দিয়ে বরণ করছেন নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন