POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজির ছয় যাত্রী আহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৬, ২০২১ | সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ-রামগঞ্জ- কচুয়া সড়কের কাঁঠালী নামক এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছয়জন আহত হয়।
আহতরা হচ্ছেন, সিএনজি চালক সাগর (২০), শামীম (২০), মকিমাবাদ এলাকার পাপন কান্ড দাস (২৫), নেহার বেগম (৪০), কচুয়া এলাকার আরিফ হোসেন (১৮) ও জিসান আহমেদ (২১)।

আহতরা সবাই সিএনজির যাত্রী ছিল। শুক্রবার রাতে একটি কাভার্ডভ্যান ও সিএনজি ধাক্কায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা গেছে, ছয়জনের মধ্যে শামীমের অবস্থা বেগতিক। তাকে ঢাকায় রেফার করা হয়। দুজনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন