POPULAR BD NEWS
Popular BD News Logo

ছাত্রলীগ নেতা হাসান জাহাঙ্গীর সুজনের উপর হামলার ঘটনায় আটক তিন

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: মার্চ ৪, ২০২১ | সময়: ১০:৪২ অপরাহ্ণ

ঢাকা বিশ্বসবিদ্যালয় শাখার সহ-সভাপতি মোঃ হাসান জাহাঙ্গীর সুজনের উপর কচুয়া থানাধীন কড়ইয়া সাকিনস্থ কচুয়া টু হাজীগঞ্জ সড়কের কেআইডিপি অফিসের ব্রীজ সংলগ্ন উত্তর পাশে রাস্তায় গতকাল রাত ১০:৪৫ ঘটিকার সময় অতর্কিত হামলার ঘটনার শিকার হয়েছিলেন।

ছাত্রলীগ নেতা হাসান জাহাঙ্গীর সুজনের উপর অতর্কিত হামলার ঘটনায় কচুয়া থানার অফিসার ইনর্চাজ ভারপ্রাপ্ত মোঃ মহিউদ্দিনের একটি বিশেষ টিম নিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করেছেন। এদিকে ভিকটিম এর ভাই মোঃ ইলিয়াছ হোসাইন (৩০), বাদী হয়ে কচুয়া থানার মামলা নং-১০, করেন। যাহার ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২)আসামীরা হলেন, -১.হাবিব খান (২২), পিতা- মৃত আলম খান ২. মোঃ আহাদ খান (১৯),পিতা- আঃ মান্নান খান ৩.এলাহী (২২),পিতা- মোঃ বাচ্চু মিয়া সর্ব গ্রাম- কোয়া, উপজেলা/থানা- কচুয়া, চাঁদপুর। বৃৃহস্পতিবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আসামীদের যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন