POPULAR BD NEWS
Popular BD News Logo

মজাদার শর্ষে পাবদা

লাইফস্টাইল ডেস্ক | প্রকাশিত: মার্চ ৪, ২০২১ | সময়: ৫:১০ অপরাহ্ণ

উপকরণ:

পাবদা ৫০০ গ্রাম, সাদা শর্ষে ১ টেবিল চামচ, পোস্তদানা ১ চা-চামচ, পেঁয়াজকুচি ১ কাপ, আদাবাটা সিকি চা-চামচ, রসুনবাটা সিকি চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ৩টি, ধনেপাতার কুচি ১ টেবিল চামচ, লেবুর রস আধা টেবিল চামচ, লবণ স্বাদমতো ও শর্ষের তেল আধা কাপ।

প্রণালি:

পানিতে শর্ষে ও পোস্তদানা এক রাত ভিজিয়ে রাখুন। পানি ঝরিয়ে ১টি কাঁচা মরিচ দিয়ে বেটে নিন। মাছ ধুয়ে পানি ঝরিয়ে তাতে লবণ, লেবুর রস ও সিকি চা-চামচ হলুদ দিয়ে মেখে ওপরে অল্প লেবুর রস মেখে রেখে দিন কিছুক্ষণ। প্যানে সামান্য সাদা তেলে মাছ অল্প ভেজে নিন। অন্য একটি প্যানে শর্ষের তেল গরম করে পেঁয়াজকুচি হালকা ভেজে তাতে আদা-রসুনবাটা, লবণ, বাকি হলুদগুঁড়া, মরিচগুঁড়া দিয়ে নেড়ে সামান্য পানি মিশিয়ে ভালো করে কষিয়ে নিন। তেল ওপরে উঠলে পোস্তদানা ও শর্ষেবাটার মিশ্রণ দিয়ে আরও কিছুক্ষণ কষান। সামান্য পানি দিয়ে নেড়ে মাছ দিন। কিছুক্ষণ পর সাবধানে মাছ উল্টে দিন। ধনেপাতা ও কাঁচা মরিচ দিয়ে মৃদু আঁচে আরও ২ মিনিট ঢেকে রান্না করুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন