POPULAR BD NEWS
Popular BD News Logo

সবার ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত এইচ টি ইমাম

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৪, ২০২১ | সময়: ৩:৩২ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ মার্চ) বেলা সাড়ে ১১টা দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকবর আলী সরকারি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

সেখানে জেলা প্রশানের পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। এ সময় স্থানীয় আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। জানাজায় উপস্থিত তার পরিবার, এলাকাবাসী এ সময় কান্নায় ভেঙে পড়েন।

কেন্দ্রীয় শহীদ মিনারে সামরিক বাহিনীর শ্রদ্ধা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে এইচ টি ইমামের মরদেহ। ছবি: শাহাদাত হোসেন।
এরপর বেলা সাড়ে ১২টার দিকে এইচ টি ইমামের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয়। সেখানে সামরিক বাহিনীর শ্রদ্ধা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে। বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে।

এরপর বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর মরহুমকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমাম বৃহস্পতিবার রাত ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন