মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার। মাদক, কিশোর গ্যাং, নারী নির্যাতন নির্মূলে বিট পুলিশিং কার্যক্রম জনসচেতনতা মূলক সমাবেশ করেন।
ওই সমাবেশের মধ্যে দিয়ে হাজীগঞ্জে কিশোর গ্যাং দমনে পুলিশের বিশেষ মহড়া শুরু হয়েছে । বুধবার বিকালে নবাগত অফিসার ইনচার্জ হারুনুর রশিদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে হাজীগঞ্জ পৌর ১০নং ওয়ার্ড মনিনাগ এলাকায় এই মহড়ার নেতৃত্ব দেন।
স্হানীয়দের উদ্দেশ্যে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ বলেন, বাংলাদেশে কিশোর অপরাধ বাড়ছে৷ গড়ে উঠছে কিশোর গ্যাং৷ তারা অস্ত্র মহড়া, মাদক সেবন-বিক্রি, চাঁদাবাজি, মারামারি, খুন ও ধর্ষণের মত বড় বড় ঘটনা ঘটাচ্ছে ১৪-১৫ বছর বয়সী কিশোরেরা। এক কথায় সমাজ ব্যবস্থাকে কলুষিত করছে তারা।
আধিপত্য বিস্তার ও ত্রাস সৃষ্টির জন্য গ্যাং তৈরি করে লোমহর্ষক সব অপকর্ম করে যাচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। তাদের উদ্দেশ্য ও ভাবনা পুরোই আলাদা।
ফেসবুক গ্রুপ, বাহারি পোশাক, মোটরসাইকেল নিয়ে মহড়ার মাধ্যমে এলাকায় নিজেদের আধিপত্র বিস্তার করে তারা। কিশোরদের উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠছে সমাজের মানুষ। আমি মনে করি এই কিশোর অপরাধ প্রতিরোধে পরিবারের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আপনাদের এলাকায় এসকল অপকর্মে যারা জড়িত রয়েছে তাদের তথ্য দিন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। এই হাজীগঞ্জকে মাদক মুক্ত কিশোর গ্যাং মুক্ত করতে আপনাদের সহযোগিতার প্রয়োজন।