হাজিগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া ও ধেররা এলাকার কোককলা ঘাটে ডাকাতিয়া নদী থেকে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নে কাঁঠালী দিঘীর পাড় বাড়ীর সেকান্দর বেপারী (৫৫)। তিনি গত বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ বাজারে আসে। তারপর থেকে নিখোঁজ হন।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি ও তদন্ত অফিসার ইনচার্জ আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তারা বলেন, তার গলায় ইটের বস্তা বেঁধে পানিতে চুবিয়ে দেয়া হয়। প্রথমে এক জেলে তাকে দেখে এলাকাবাসী ও প্রশাসনকে খবর দেয়।