POPULAR BD NEWS
Popular BD News Logo

দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: মার্চ ৩, ২০২১ | সময়: ৪:০০ অপরাহ্ণ

দক্ষিণ সুদানের জংগলেই রাজ্যে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২ পাইলটসহ ১০ জন ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এয়ারস্ট্রিপে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় বলে দেশটির আঞ্চলিক গভর্নর জানিয়েছেন। খবর এএফপির।

আজ বুধবার এএফপিকে গভর্নর ডিনে জক চাগর বলেন, সাউথ সুদান সুপ্রিম এয়ারলাইনসের এইচকে-৪২৭৪ ফ্লাইট বিধ্বস্তের ঘটনাটি দুঃখজনক। গতকাল স্থানীয় সময় বিকেল ৫টা ৫ মিনিটে পিয়েরি এয়ারস্ট্রিপে এ দুর্ঘটনা ঘটে। এতে ২ পাইলটসহ ১০ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন