POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের ১৪জনসহ চাঁদপুরে করোনা আক্রান্ত ১৮৩ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মে ৩০, ২০২০ | সময়: ৭:৫০ পূর্বাহ্ণ

চাঁদপুরে করোনা আক্রান্তের সংখ্যা ১৮৩ জনে দাঁড়ালো। শনিবার নতুন ১৪জনের করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে চাঁদপুর সদও উপজেলার ১২জন ও হাজীগঞ্জ উপজেলার ২জন রয়েছেন।

শনিবার দুপুরে সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্ল্যাহ বলেন, শনিবার মোট ৯৩টি রিপোর্ট এসেছে। এর মধ্যে ১৪টি রিপোর্ট করোনা পজেটিভ। বাকীগুলো করোনা নেগেটিভ।

চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৮০জনের মধ্যে চাঁদপুর সদরে ১০৩ জন, ফরিদগঞ্জে ২৯, মতলব উত্তরে ৭, হাজীগঞ্জে ১৪, মতলব দক্ষিণ ৬, কচুয়ায় ৯, শাহরাস্তিতে ১১ ও হাইমচরে ৪জন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন