POPULAR BD NEWS
Popular BD News Logo

দুই হাজার রোহিঙ্গা ভাসানচর যাচ্ছেন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৩, ২০২১ | সময়: ১:৪৪ অপরাহ্ণ

পঞ্চম দফার প্রথম দিন গতকাল মঙ্গলবার (২ মার্চ )৪০টি বাসে করে কক্সবাজারের উখিয়া-টেকনাফের শরণার্থীশিবির ছেড়ে আরো দুই হাজারেরও বেশি রোহিঙ্গা নারী-পুরুষ নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করেছে। বর্তমানে তারা বাসে করে চট্টগ্রাম পৌঁছেছে। চট্টগ্রাম থেকে তাদের আজ বুধবার ভাসানচরে নেওয়া হবে।

উখিয়া কলেজ মাঠের ট্রানজিট ক্যাম্প থেকে গতকাল দুপুর ১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুই দফায় রোহিঙ্গা বহনকারী গাড়িবহর ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে। আজ উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে আরো প্রায় দুই হাজার রোহিঙ্গার ভাসানচরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
এর আগে উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প থেকে স্বেচ্ছায় ভাসানচর যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের নিবন্ধন শেষে মিনিবাসে করে আনা হয় উখিয়া কলেজ মাঠের ট্রানজিট ক্যাম্পে।
এরপর স্বাস্থ্য পরীক্ষার পর ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য তাদের বাসে তোলা হয়।

কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সামসুদ্দৌজা জানান, কয়েক ধাপে এ পর্যন্ত সাড়ে ৯ হাজারেরও বেশি রোহিঙ্গা ভাসানচরে গেছে। সেখানে তারা অনেক ভালো পরি

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন