POPULAR BD NEWS
Popular BD News Logo

মনভোলানো স্ট্রবেরি খাওয়ার দিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৩, ২০২১ | সময়: ১:২৭ অপরাহ্ণ

লাল টুকটুকে স্ট্রবেরি; দেখতে যেমন চোখভোলানো, স্বাদেও তেমন মনভোলানো। কেবল রূপে ও স্বাদেই নয়, রূপচর্চা ও স্বাস্থ্যচর্চাতেও এই রসাল ফল দারুণ উপকারী। অ্যান্টি-অক্সিডেন্ট, ফলিক অ্যাসিড, ভিটামিন বি-৫, বি-৬, ভিটামিন সি এবং অ্যাস্ট্রিনজেন্টসমৃদ্ধ ফলটি দেহের রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে খুবই কার্যকর। আবার ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, ত্বকের বলিরেখা দূর করা, চুলপড়া রোধ বা চুলের রুক্ষ ভাব দূর করা, দাঁতের হলদেটে ভাব দূর করার মতো ত্বকচর্চাতেও স্ট্রবেরির কদর অনেক। দই, সালাদ, জুস, জ্যাম, মিল্কশেক, আইসক্রিম ছাড়াও বিভিন্ন রকম কেকে ব্যবহার করা হয় এটি।

আজ ২৭ ফেব্রুয়ারি, স্ট্রবেরি দিবস। অন্তত আজকের দিনে এমন বহুমুখী উপকারী ফলটি নিয়ে নানামুখী নিরীক্ষা করতেই পারেন কিংবা রূপচর্চায় ব্যবহার করতে পারেন যথাযথ পদ্ধতিতে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন