POPULAR BD NEWS
Popular BD News Logo

চাপাতলি ও ইসলামপুর সমাজ কল্যানের উদ্যোগে কচুয়ায় পুরুস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২, ২০২১ | সময়: ১:৫৭ অপরাহ্ণ

কচুয়া উপজেলার চাপাতলি ও ইসলামপুর সমাজ কল্যান পরিষদের উদ্যোগে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরুস্কার বিতরন অনুষ্ঠান হয়েছে। গতকাল সোমবার বিকালে আলোচনা সভা ও পুরুস্কার বিতরন সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা মাও.আবদুল হাইর সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক সাইফুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ মাও. মো. হেফজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ হোসেন, চাপাতলি লতিফিয়া ফাযিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, বর্তমান ভাইস পেন্সিপ্যাল মনির হোসেন মজুমদার, মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমান উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দিন, চাপাতলি ইসলামপুর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন প্রমুখ। এসময় চাপাতলি ইসলামপুর সমাজ কল্যাণ পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা ও কুইজ প্রতিযোগিতার অংশগ্রহন শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেনীপেশার লোকজন উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন