POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় পাঠাগারসহ তিনটি ঘর পুড়ে ছাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২, ২০২১ | সময়: ১০:০১ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসতঘর, কাজারী ঘর ও একটি পাঠাগার পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার দিবাগত রাত বারোটার পর পৃথকভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রথমে হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম রাজারগাঁও গ্রামের পঞ্চায়েত বাড়ীর মাহবুবেরর কাচারী ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে তার বসত ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয় । স্থানীয় বাসিন্দা ও চাঁদপুর বাস সার্ভিসের দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই কাচারী এবং বসতঘরে কোন জনবল থাকতো না।

এদিকে হাজীগঞ্জ উপজেলার 5 নং সদর ইউনিয়নে বাউড়া সৈয়দপুর সমাজকল্যাণ পাঠাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাজিগঞ্জ বাস সার্ভিসের কর্মকর্তারা পপুলার বিডিনিউজকে অগ্নিকাণ্ডের ঘটনা গুলো নিশ্চিত করে বলেন রাজারগাঁও এরিয়া চাঁদপুর বাস সার্ভিস এর আয়ত্তে থাকায় তারা সেখানে যায়নি এদিকে সমাজকল্যাণ পাঠাগারে অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন