চাঁদপুর পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁদপুরে পুলিশ লাইন্সে কতর্ব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের প্রতি সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরে পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান পিপিএম বার। অনুষ্ঠানে ২১ জন নিহত পুলিশের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় পরিবারের সদস্যরা তাদের হৃদয় ছিড়া কষ্টের কথা তুলে ধরেন।
ওইসময় হাজীগঞ্জ -ফরিদগঞ্জ সার্কেলসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সেক্রেটারি আহসান উল্যাহ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সাম্পাদক এনায়েত মজুমদার, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ন, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ সকল উপজেলার প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সবশেষে নিহত পুলিশ সদস্যদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।