POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের কমিটি বিলুপ্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১, ২০২১ | সময়: ১০:৪৬ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভা, উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ডের সকল শাখা এবং পৌরসভার সকল ওয়ার্ড ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফয়সাল হোসাইন ও সদস্য সচিব মোঃ জুয়েল রানা তালুকদার এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ ইউসুফ আলী ও সদস্য সচিব দ্বীন ইসলাম টগর স্বাক্ষরিত পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন-সংগ্রাম এবং সংগঠনের গতিশীল ও সুংসগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী কেন্দ্রীয় কার্যক্রমের অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলার অধীনস্ত সকল ইউনিয়ন ও ওয়ার্ড এবং পৌরসভার অধীনস্ত সকল ওয়ার্ড ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়।

উপজেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন উপজেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ ফয়সাল হোসাইন এবং পৌর ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন পৌর শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক মোঃ ইউছুফ আলী। তারা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও বেগবান করার লক্ষ্যে সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

ওই সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ জুয়েল রানা তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের দেওয়ান, সামছুদ্দিন খান, জাহিদুল ইসলাম সাবি্বর, মোরশেদ আলম হীরা, মাজহারুল ইসলাম, কবির হোসেন রাজু, জুবায়ের হোসেন রাজু, নকিব হোসাইন ও মোস্তাফিজুর রহমান শামিম, সদস্য মজিবুর রহমান বাপ্পী, বিল্লাল হোসেন মজুমদার, সাঈদুর রহমান, মোঃ আল-আমিন বাদল, নাজমুল হোসেন ও কামাল হোসাইন।

পৌর শাখার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত সরকার, সম্রাট উদ্দিন বোরহান, ইকবাল হোসেন মিয়াজী, পারভেজ মিয়াজী, আবুল হোসেন ও ফয়সাল হোসাইন, সদস্য ফেরদৌস রহমান সামি, মাঈনুদ্দিন হোসাইন, আব্দুল্লাহ আল ইকরাম, চাঁদ মিয়া, ফরহাদ হোসেন, শাহাদাত হোসেন শাহেদ, মানিক তালুকদার, শাকিল আহমেদ সরদার, সজল হোসেন ও আফসান আলম চৌধুরী অমিসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন