POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে রাতের অন্ধকারে প্রবাসীর স্ত্রীর জমি দখল চেষ্টা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২১ | সময়: ৭:২৬ অপরাহ্ণ

ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর নামে খরিদকৃত সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই সম্পত্তির উপর থাকা গাছ কেটে রাতের আঁধারে সেখানে একটি একচালা ঘর ও বাথরুম তৈরির চেষ্টা করে। এ ব্যাপারে প্রবাসীর স্ত্রী রেহানা আক্তার রোববার দুপুরে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছে।

থানায় দায়েরকৃত অভিযোগের বাদী প্রবাসীর স্ত্রী রেহানা আক্তার জানান, ‘ফরিদগঞ্জ উপজেলার ১১নং চরদুঃখিয়া পুর্ব ইউনিয়নের পুর্ব একলাশপুর গ্রামের ১৮০ নং পূর্ব এখলাশপুর মৌজার বিএস ১৩২০ দাগে আমার পিতা হাজী আবুল হোসেনের কাছ থেকে উক্ত দাগে ২১ শতক জমি ক্রয় করি। ওই জমিটি আমার দখলে থাকলেও আমি সন্তানদের পড়ালেখার জন্য চাঁদপুরে বসবাস করি। এই সুযোগে আমার বাড়ির শরীফ হোসেন সবুজ গত ২৭ ফেব্রুয়ারী শনিবার রাতের আঁধারে আমার জমির উপর জোর করে একচালা একটি ঘর ও বাথরুম তৈরির চেষ্টা করে। সংবাদ পেয়ে ঘর করার সময় আমার পরিবারের লোকজন বাঁধা দিলে শরীফ হোসেন সুবজের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে মারতে আসে ও হুমকি দেয়।

ইতপূর্বেও একই ভাবে ওই জমিতে জবর দখলের চেষ্টা করে সে। এই বিষয়ে থানায় দায়েরকৃত মামলা চলমান রয়েছে। সর্বশেষ ঘটনায় ফলে বাধ্য হয়ে রোববার দুপুরে ফরিদগঞ্জ থানায় সবুজকে প্রধান অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছি।

রেহানার পিতা হাজী হোসেন ফরাজি বলেন, পবিত্র হজ্জ্ব যাওয়ার পূর্বে আমি উক্ত দাগে খারিজ খতিয়ানের মাধ্যমে আমি মেয়ে রেহানার কাছে জমি বিক্রি করেছি। আমাদের বাড়ির হানিফ মিয়ার ছেলে শরীফ হোসেন সবুজ বারংবার জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে।

ঘটনার বিষয়ে শরীফ হোসেন সবুজ জানান, আমাদের পুরনো ঘন নতুনভাবে সংস্কার করা হয়েছে। গাছ কর্তনের বিষয়ে তিনি বলেন, আমার জায়গায় আমি কিছু গাছ কর্তন করেছি। আমার চাচার কাছ থেকে ক্রয়কৃত জমি আমাদের দখলে দিচ্ছে না। আমি বিজ্ঞ আদালতের সরনাপন্ন হয়েছি তা আদালত সমস্যা সমাধান করবে।

লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে থানা পুলিশ কর্তৃপক্ষ জানান, ঘটনাটি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন