POPULAR BD NEWS
Popular BD News Logo

বড়কুলে প্রয়াত আওয়ামীলীগ নেতৃবৃন্দের স্মরণ সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১ | সময়: ৬:২০ অপরাহ্ণ

ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রয়াত আওয়ামীলীগ নেতৃবৃন্দের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ বাজারে ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

যুবলীগের সভাপতি মো: এনায়েত করিম ইছহাক এর সভাপতিত্বে ও চেয়ারম্যান প্রার্থী, যুবলীগের সাধারণ সম্পাদক মো: মজিবুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক ছাত্রনেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক বৃহত্তর গুলশান থানা আওয়ামীলীগ মো: মাহবুবুর রহমান পনু।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিয়াজী, ৬নং পূর্ব বড়কুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: আবু তাহের, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা মো: আবু তাহের, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: জাকির হোসেন বাবুল, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটাঃ আবু জাফর মুন্সী, সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ইউনিয়ন উন্নয়ন কমিটির শাহ্ এমরান হোসেন বাচ্চু, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মো: জিল্লুর রহমান তপদার, ইউনিয়ন আওয়ামীলীগের সন্মানিত সদস্য আলমগীর হোসেন মিয়াজী, হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন