POPULAR BD NEWS
Popular BD News Logo

ভক্তদেরও টিকা নিতে বলে মারা গেলেন অভিনেতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২১ | সময়: ৪:২৮ অপরাহ্ণ

ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণের পর আক্রান্ত হিসেবে শনাক্ত হন কুয়েতের একজন অভিনেতা। বিশেষজ্ঞরা মনে করছেন, টিকা নেওয়ার সময় লক্ষণ প্রকাশ না পেলেও তিনি হয়তো আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন।

করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার দিন কয়েক পর ওই অভিনেতা মারা গেছেন। অভিনেতার পরিবার থেকে জানানো হয়েছে, মিশারি আল বালাম গত সপ্তাহের শনিবার থেকে কুয়েতের জাবের আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। গত বৃহস্পতিবার তিনি মারা যান।
ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে গত ১১ ফেব্রুয়ারি একটি ভিডিও শেয়ার করেন ৪৮ বছর বয়সী ওই অভিনেতা। ভিডিওতে তিনি ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়ার তথ্য জানান। ভক্তদেরও করোনার টিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

তবে পরে তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। শনাক্ত হওয়ার পর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হলেও তার রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়। একপর্যায়ে গত বৃহস্পতিবার তার মৃত্যু হয়।

এর মধ্যে ওই অভিনেতা ১৭ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি পোস্টে দাবি করেন, যা ঘটেছে তা হলো- আমি টিকা নেওয়ার সময় আক্রান্ত হয়েছি।
তবে বিশেষজ্ঞরা মনে করছেন, করোনার টিকা নেওয়ার আগেই আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গিয়ে থাকতে পারেন তিনি। টিকা নেওয়ার সময় হয়তো ভাইরাস সুপ্ত অবস্থায় ছিলো।

সূত্র: গালফ নিউজ, প্রেস টিভি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন