POPULAR BD NEWS
Popular BD News Logo

জাটকা পাচারকারী দুই ব্যাক্তির বিরুদ্ধে মামলা

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২১ | সময়: ৫:১১ অপরাহ্ণ

চাঁদপুরের নৌ পুলিশ কর্তৃক লঞ্চে জাটকা পাচারকারী ২জনকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে চাঁদপুর মডেল থানায়।

চাঁদপুর নৌ- থানার পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক মো: জহিরুল ইসলাম জানান, তার নেতৃত্বে বুধবার দিনগত রাতে দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ঢাকাগামী এমভি কর্ণফুলী-১৩ লঞ্চ থেকে প্রায় সাড়ে ৩ হাজার কেজি জাটকা জব্দ করে হয়।

এ সময় জাটকার সাথে জাটকা পাচারকারী মো: কামাল হোসেন (২৪) পিতা মৃত চান্দু চকিদার ও মো: হাসান আলী বেপারী(২০) পিতা-মো: সামছুল হক বেপারীকে আটক করা হয়। তাদের উভয়ের বাড়ী বরিশাল জেলার শরীভোষন উপজেলার চরনাগল পাড়া গ্রামে।

তাদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় নৌ-পুলিশ বাদী হয়ে জাটকা নিধন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন বলে জানান চাঁদপুর নৌ- থানার ইনচার্জ মো: জহিরুল ইসলাম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন