POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় স্বেচ্ছাশ্রমে সাঁকো করে দিলেন রক্তদানের সদস্যরা

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২১ | সময়: ৭:৪৮ অপরাহ্ণ

কচুয়ায় বিএডিসি কর্তৃক কৃষি জমির পানি নিষ্কাশন করার নিমিত্তে খাল খনন করায় খালের এপার-ওপারে আসা-যাওয়া ও ফসলাদি আনা-নেয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন কৃষকরা। তাই ফসলাদি সহজে আনা-নেয়ার জন্য খালের উপর স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ করে দেন স্বেচ্ছায় রক্তদাতা সংস্থা “প্রাণের টানে রক্তদানে’র সদস্যরা। বুধবার উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর পশ্চিম মাঠে সুন্দরী সংযোগ খালের উপর এ সাঁকো নির্মাণ করেন তারা।

এসময় স্বেচ্ছাসেবী কালু মিয়া মজুমদার, বিল্লাল হোসেন, শহিদ উল্লাহ, মেহেদী হাসান, সাহাবুদ্দিন মুন্সী, প্রাণের টানে রক্তদানের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সহ-সভাপতি মো. ইউসুফ ও নাঈম মো. আব্দুল আজিজ, তথ্য বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ, সদস্য আতিকুল্লাহ, ফরহাদ হোসেন, রুহুল কুদ্দুছ, কৃষক ফজলে হক মুন্সী, গোলাপ শাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন