POPULAR BD NEWS
Popular BD News Logo

একজন অহিংস রাজনৈতিক ব্যক্তিত্বের মহাপ্রয়াণ

আরিফ ইমাম মিন্টু | প্রকাশিত: মে ২৯, ২০২০ | সময়: ২:১৪ অপরাহ্ণ

সর্বজন শ্রদ্ধেয় সদ্য প্রয়াত এম এ মতিন স্যারের প্রয়াণে বেদনা বিধুর হৃদয়ে আবেগ সিক্ত বিভিন্ন পোস্ট / মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁধ ভাঙ্গা স্রোতের মতো উৎসারিত হচ্ছে।

একজন অহিংস রাজনৈতিক গুরুর মহাপ্রয়াণের পর দলমত নির্বিশেষে সকল কর্ণার থেকে যখন ঐ গুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা কুণ্ঠাহীন চিত্তে ব্যক্ত করা হয়; তাঁর সততা, ন্যায়নিষ্ঠা, ত্যাগ, অবদান অকপটে স্বীকার করে সাক্ষ্য (পোস্ট) দেওয়া হয় তখন তাঁর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনও নাখোশ থাকতে পারেন না।

ধনার্ঢ্য বনেদী পরিবারের সন্তান হওয়ার সুবাদে পৈতৃক শত কোটি টাকার সম্পদ ও জীবন যৌবন উৎসর্গ করেছেন জনগণের কল্যাণে, রাজনীতি ও নির্বাচনে। তাও প্রশ্নাতীত, মিমাংসিত ও সর্বজন বিদিত। এমন ক্ষণজন্মা রাজনৈতিক ব্যক্তিত্ব বিরল।

এম এ মতিন স্যারের আদর্শ যাঁরা বিশ্বাস করে হৃদয়ে ধারণ করেন তাঁদের রাগ, ক্ষোভ, অভিমান, অনুযোগ, অনুরাগ, আবেগ প্রকাশে মতিন স্যারের আদর্শ অনুসৃত হবে তা প্রত্যাশিত। তাঁর বিদেহী আত্মা শান্তিতে থাকুক। লাখো প্রাণের বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা আর দোয়ায় মতিন স্যারকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উঁচু মাকাম দান করুন।

লেখক পরিচিতি- শিক্ষক ও কলামিস্ট

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন