উপকরণ: মসুরের ডাল ১৫০ গ্রাম ও কালিজিরা ১ চা-চামচ।
প্রণালি: মসুরের ডাল চার ঘণ্টা ভিজিয়ে ভালো করে ধুয়ে নিন। ডাল বেটে নিতে হবে। এবার বাটা বা পেস্ট করা ডালের সঙ্গে কালিজিরা দিয়ে আধা ঘণ্টা মাখতে হবে। এরপর একটি থালায় তেল মেখে ডালের বড়া ছোট ছোট করে বসিয়ে দিন। রোদে অথবা ওভেনে শুকিয়ে কৌটায় ভরে নিন।