POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত

ইসতিয়াক জামান নাফিজ | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২১ | সময়: ৬:৪৬ অপরাহ্ণ

মতলব উত্তরের গজরা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভা ২৩ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্লাহ প্রধান,যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, কবির হোসেন মাষ্টার, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হানিফ দর্জি।

গজরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছানা উল্লাহ মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার ওয়াদুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নূরুল আমিন বোরহান,উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান, ঐক্য পরিষদের সভাপতি বাবু রাধেশ্যাম সাহা চান্দু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মহসীন মিয়া মানিক, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম,মহিলা আওয়ামী লীগ নেতা মুনমুন আজিজ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহ জালাল মাষ্টার, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা ছাত্রলীগের নেতা সাইফুল ইসলাম সরকার,আবু হানিফ অভি, গজরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর প্রধান প্রমুখ।

উপস্থিত ছিলেন, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, যুবলীগের সভাপতি কবির হোসেন টিটু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম টফিজ, শ্রমিক লীগের সভাপতি সুভাষ চন্দ্র ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত চন্দ্র ভৌমিক, সাংগঠনিক সম্পাদক ছারফুল আমিন মোল্লা, শ্রমিক লীগের সভাপতি সুভাষ চন্দ্র ভৌমিক, সাধারণ সম্পাদক সেলিম মিয়া প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন