চাঁদপুর ও হাজীগঞ্জে পুলিশ প্রশাসনে রদবদল করা হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
হাজীগঞ্জ থানা ইনচার্জ আলমগীর হোসেন রনিকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক, হাজীগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রশিদকে চাঁদপুর মডেল থানার আফিসার ইনচার্জ (ওসি), চাঁদপুর সদর থানার ওসি তদন্ত হারুনুর রশিদকে হাজীগঞ্জ থানা আফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবাগত চাঁদপুর মডেল থানার আফিসার ইনচার্জ (ওসি) আবদুর রশিদ বলেন, ধৈর্য্যের পর আল্লাহ বড় কিছু উপহার দেন।