POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সবজির চাহিদা মেটাচ্ছে বাড়ির আঙ্গিনা

হোসেন বেপারী | প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২১ | সময়: ৮:২১ অপরাহ্ণ

বছরের অন্যান্য সময়ের চাইতে শীত মৌসুমে সবজির আবাদ বেশিই হয়।উপকূলিয় অঞ্চল গুলোও নেই সেই প্রতিযোগিতায় পিছিয়ে।হাজীগঞ্জ উপজেলার কয়েকটি পাড়া-মহল্লায় ঘুরে দেখা যায় প্রতিটি বাড়ির আঙ্গিনা যেনো সবজির বাগান। উপজেলার রান্ধুনীমূড়া এলাকার সেকান্দার আলী বেপারী বাড়ির জাকির হোসেন মনা(৫৫),সখের বসে করলেন সবজির বাগান। বয়সের প্রায় দেড় যুগ কাটিয়ে দিলো প্রবাসে।

দেশে ফিরে কোনো কাজ খুঁজে না পেয়ে নিজ বাসস্থানের সামনেই সবজি চাষ করে,যেখানে লাল শাক,চিম,লাউ,মিষ্টি কুমড়া,টমেটো,বেগুন ইত্যাদি চাষ শুরু করেন।ফলন শেষে ভালোই ফল পেলো সখে গড়া এই কৃষক। একই বাড়ির আরিফ হোসেন বয়স (২০) এর কোটায়, এস এস সি পরিক্ষায় পর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাড়ির সামনে থাকা জমিতে বিভিন্ন সবজি চাষ করতে শুরু করে।এতে ভালোই ফল পায় আরিফ।

এছাড়াও উপজেলার খোদেজা বেগম বাসস্থানের চারপাশে খালি জায়গা পড়ে থাকায় বিভিন্ন সবজির বীজ বপণ করে।এতে বাসস্থানের চার পাশ পরিনত করেন সবজি বাগানে। এমনি করে উপজেলার প্রায় প্রতিটি বাড়ির মধ্যেই এখন সবজি চাষ করা হয়।এতে বাড়ির আঙ্গিনা লাল আর সবুজ পাতায় মুখরিত।এদিকে চাষে ভালো ফসল পেয়ে খুশি ভুক্তভোগীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন