লাওকোরা গ্রামে ১৫০ মিটার রাস্তার শুভ উদ্বোধন করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার।
রবিবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের লাওকোরা গ্রামের খন্দকার বাড়ি সংলগ্ন ১৫০মিটার রাস্তার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তৃতা করেন।

তিনি বলেন, ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সেই সকল ভাষা সৈনিকদের শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি প্রথমেই ধন্যবাদ জানান এলাকায় যারা নিজ অর্থায়নে চলাচলের রাস্তা তৈরি করার উদ্যোগ নিয়েছে। পাশাপাশি এলাকাবাসীর নিজ অর্থায়নে রাস্তা তৈরিতে পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করবো।
ওইসময় আরো বক্তৃতা করেন, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিন লিটন, রাজধানীর লাইফ কেয়ার মেডিকেল সেন্টারের এডমিন এন্ড একাউন্স ম্যানেজার মো: মইনুল ইসলাম রাজ্জাক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাজীগঞ্জ-শাহরাস্তির রুপকার সাংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের সু দৃষ্টিতে এই জন দুর্ভোগের রাস্তাটির বাকী কাজ সম্পন্ন করতে চান এলাকাবাসী।
পপুলার বিডিনিউজকে এলাকাবাসী বলেন, আমাদের এখানে সরকারি হালট রয়েছে। হালটটি ভরাট করে চলাচলের রাস্তায় রুপান্তরিত করলে জনগণ ভোগান্তি থেকে মুক্তি পাবে।