কচুয়ায় ২১শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন করা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম পুরস্কার বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার দীপায়ণ দাস শুভ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মবিন,ডেপুটি কমান্ডার আলহাজ¦ জাবের মিয়া,ওসি মোহাম্মদ মহিউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে সকালে উপজেলা পরিষদ সংলগ্ন শহীদ মিনারে উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। একই দিনে কচুয়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।