POPULAR BD NEWS
Popular BD News Logo

আন্দোলনে প্রথম প্রাণ দিলেন নারী : মিয়ানমারে জান্তাবিরোধী আন্দোলন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২১ | সময়: ৩:২৯ অপরাহ্ণ

মিয়ানমারে জান্তাবিরোধী আন্দোলনে প্রথম প্রাণ দিলেন এক বিক্ষোভকারী। গত ৯ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের সময় গুলিতে আহত হন ২০ বছর বয়সী মিয়া থতে থতে খাইং।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই নারী। দেশটিতে জান্তা বিরোধী বিক্ষোভ দিন দিন প্রবল হয়ে উঠেছে। আর এতে এই প্রথম কেউ জীবন উৎসর্গ করলেন। খবর ইরাবতীর।

গত ৯ ফেব্রুয়ারি রাজধানী নেপিদোতে বিক্ষোভের সময় আহত হন মিয়া থতে থতে খাইং। সেদিন আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান, রাবার বুলেট ও গুলি করে পুলিশ। মাথায় গুলিবিদ্ধ হন মিয়া থতে থতে খাইং। তার অবস্থা শুরু থেকেই গুরুতর ছিল। নেপিদোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসকেরা জানিয়েছিলেন, মিয়া থতে থতে খাইংয়ের মাথার এক্স-রেতে দেখা গেছে, এই আঘাত গুলির। মানবাধিকার গোষ্ঠীগুলোর ভাষ্য, মিয়া থতে থতে খাইংয়ের মাথায় যে আঘাত, তা দেখে মনে হচ্ছে, তাঁকে সরাসরি গুলি চালানো হয়েছে।
সূত্র : ভোরের কাগজ ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন