হাজীগঞ্জ উপজেলার লাওকোরা গ্রামে আজ শুক্রবার ওরছ শরীফ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
হযরত আমানত শাহ্ (রহ.), শাহেন শাহ্ (রহ.) ও হযরত আলেক শাহ্(রহ.) এর স্মরণে এবং হাফেজ ছাত্রদের মাঝে দস্তারবন্দী পাগড়ী প্রদান করা হবে।
এ উপলক্ষে হযরত আমানত শাহ্ (রহ.) ও হযরত শাহেন শাহ্ (রহ.) মাজার শরীফ ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার উদ্যোগে ওরুছ শরীফ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়।
বাদ আছর থেকে রাত ১২ টা পর্যন্ত চলবে এই মাহফিল।
উক্ত মাহফিলে সকলে উপস্থিত হয়ে দো-জাহানের কামিয়াবি হাসিল করার আহবান জানান মহফিল ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মোঃ মইনুল ইসলাম রাজ্জাক এমবিএ।