POPULAR BD NEWS
Popular BD News Logo

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ২৪ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২১ | সময়: ১১:১৮ পূর্বাহ্ণ

বিশ্বে করোনায় মৃত্যু সাড়ে ২৪ লাখ ছাড়ালসারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১১ কোটি আট লাখ ২৪ হাজার পাঁচশ ৬১ জন এবং মারা গেছে ২৪ লাখ ৫১ হাজার চারশ ৫৮ জন।

জন হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্যানুসারে, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে গেছে আট কোটি ৫৭ লাখ ৬৬ হাজার একশ ৭৮ জন।

বর্তমানে বিশ্বে করোনায় আক্রান্ত অবস্থায় রয়েছে দুই কোটি ২৬ লাখ পাঁচ হাজার একশ ৬১ জন। বিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার হার ৯৭ শতাংশ এবং মারা যাওয়ার হার তিন শতাংশ। বর্তমানে আক্রান্তদের মধ্যে ৯৫ হাজার পাঁচশ ১৯ জনের অবস্থা গুরুতর এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের অবস্থান সবার উপরে। তালিকায় এরপর যথাক্রমে রয়েছে- ভারত, ব্রাজিল, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, তুরস্ক ও জার্মানি।

সূত্র: ওয়ার্ল্ডয়োমিটার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন