জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ১০ দেশের দখলেই আছে করোনা ভাইরাসের ৭৫ শতাংশ ভ্যাকসিন। অথচ ১৩০টি দেশ এখন পর্যন্ত ভ্যাকসিনের একটি ডোজও পায়নি। ভ্যাকসিনের এই বণ্টন ‘চরম অসম ও অন্যায্য’। গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক উচ্চ পর্যায়ের বৈঠকে গুতেরেস এসব কথা বলেন।
তিনি বলেন, ১৩০টি দেশ এক ডোজ ভ্যাকসিনও পায়নি। এই কঠিন মূহূর্তে ভ্যাকসিন সমতাই বিশ্ব সম্প্রদায়ের জন্য সবচেয়ে বড় পরীক্ষা।