POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনা ভ্যাকসিন পায়নি দরিদ্র ১৩০ দেশ, জাতিসংঘের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২১ | সময়: ১:৫২ অপরাহ্ণ

এখনও করোনা ভ্যাকসিন পায়নি দরিদ্র ১৩০ দেশ, জাতিসংঘের ক্ষোভআন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বেশিরভাগ দেশে এখনও করোনার ভ্যাকসিন না পৌঁছানোর কারণ হিসেবে সমন্বয়হীনতাকে দুষছেন জাতিসংঘ মহাসচিব।

করোনা মহামারিতে পুরো বিশ্ব বিপর্যস্ত হয়ে পড়ে। প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবনের পর আশার আলো দেখতে থাকে বিশ্ববাসী। কিন্তু, ভ্যাকসিন উদ্ভাবিত হলেও বিশ্বের দরিদ্র ১৩০টি পৌঁছায়নি করোনার টিকা। এমনকি করোনা ভ্যাকসিনের ৭৫ শতাংশই ১০ ধনী দেশের কাছে মজুদ থাকার উদ্বেগজনক তথ্য তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ভার্চুয়ালি বৈঠকে তিনি ক্ষোভ জানান। অধিকাংশ দেশ ভ্যাকসিন কর্মসূচির আওতায় না আসায় সমন্বয়হীনতাকে দুষছেন গুতেরেস।

তিনি বলেন, এ মুহূর্তে টিকার সুষম বণ্টনই সবচেয়ে জরুরি। বৈঠকে জি-২০ সদস্যভুক্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর প্রতি একটি জরুরি টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মফাসচিব। এতে অর্থ সহায়তা পাওয়া গেলে দ্রুত টিকা উৎপাদন সম্ভব মনে করেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন