POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২১ | সময়: ৪:৫৭ অপরাহ্ণ

হাজীগঞ্জে আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সমাহার গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন এর আয়োজনে হাজীগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো পিইডিপি-৪ এর অধীনে কর্মশালাটি সম্পূর্ণ হয়।

ওই সময় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক এম এম সাইদুর রহমান, হাজীগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া।

এছাড়া অন্যান্যদের মাঝে বক্তৃতা করেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, ভাইস চেয়ারম্যান মির্জা শিউলি পারভীন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. মজিবুর রহমান।
কর্মশালায় বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সামাজিক সংগঠনের প্রধানগন উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন