POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে ড্রেজিং মেশিন জব্দ, অর্থদণ্ড ৫০ হাজার

মাহফুজ মল্লিক | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২১ | সময়: ৯:০৯ অপরাহ্ণ

মিনি কাটিং ড্রেজিং মেশিন দিয়ে কৃষি জমির মাটি কাটার অপরাধে রহিম গাজী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার ( ১৫ ফেব্রুয়ারি) মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এই অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামে অভিযুক্ত রহিম গাজী কৃষি জমিতে ড্রেজিং মেশিন বসিয়ে মাটি উত্তোলন করে আসছিলেন। কৃষি জমি থেকে মাটি উত্তোলনের কারণে আশপাশের জমির মাটি ভেঙে পড়ছে। এতে ওই ড্রেজিং মেশিন এর চারপাশে কৃষি জমির মালিকরা উপজেলা নির্বাহি কর্মকর্তা বরাবর অভিযোগ করেন।

অভিযোগ পেয়ে সোমবার দুপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে অভিযোগের সত্যতা পান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রহিম গাজীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং ড্রেজিং মেশিন জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেন, বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন স্থানে অনেক ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধ করলে শাস্তি পেতে হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন