POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে এক পরিবারের বসতঘর পুড়ে ছাই

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২১ | সময়: ৯:০৩ অপরাহ্ণ

কচুয়া উপজেলার চাংপুর গ্রামের জহির উদ্দিন প্রধানীয়া বাড়িতে ভয়াবহ এক অগ্নিকান্ডে নিরীহ একটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার দুপুরে চাংপুর গ্রামের মৃত. মনসুর আলীর ছেলে রুহুল আমিনের বসতঘর পুড়ে যায়।

এতে নগদ টাকা,মালামাল-আসবাবপত্রসহ প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেন।
ক্ষতিগ্রস্থ গৃহকর্তা মো: রুহুল আমিন জানান, আমি ঢাকায় একটি ঔষধ কোম্পানির গাড়ির চালক হিসেবে কর্মরত রয়েছি। ঘটনার দিন ঢাকায় ছিলাম।

আমার বসতঘর পুড়ে যাওয়ার খবর পেয়ে বাড়ি আসি। বহু কষ্টে বসতঘর নির্মান করেছি। কিন্তু ভয়াবহ অগ্নিকান্ডে আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। ভবিষ্যতে ঘর নির্মান করতে পারবো কিনা জানি না। তবে কীভাবে এ অগ্নিকান্ড হয়েছে তা প্রকৃত রহস্য জানি না।

বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকান্ড হয়েছে বলে স্থানীয় লোকজন জানান। অগ্নিকান্ডের দৃশ্য দেখতে পেয়ে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন