POPULAR BD NEWS
Popular BD News Logo

সরকারি জমি দখলের চেষ্টা, এসিল্যান্ডের সহযোগিতার রক্ষা

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২১ | সময়: ৯:০২ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা রূপসা দঃ ইউনিয়নের দক্ষিণ সাহেবেরগঞ্জে সরকারি জমি দখলের চেষ্টা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

১৫ ফেব্রুয়ারী বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, গত ১০ ফেব্রুয়ারী ভূমিহীনদের পূর্নবাসন করার জন্য দক্ষিণ সাহেবগঞ্জ মৌজার ২৯ শতক জমি নির্ধারন করা হয়েছে।

কিন্তু পার্শবর্তী জমির স্থানীয় নুরুল আমিন পাটওয়ারী নেতৃত্বে তড়িঘড়ি করে গতকাল একটি ঘর নির্মান করে। খবর পেয়ে আমরা থানা পুলিশের সহযোগিতায় তা উচ্ছেদ করতে সক্ষম হয়েছি।

এসময় উপস্থিত ছিলেন কানুনগো মাহমুদ জামান,সার্ভেয়ার কামরুল হাসান, থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই নাছির উদ্দীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন