কচুয়া পৌরসভার ২য় মেয়াদে নির্বাচিত মেয়র নাজমুল আলম স্বপন ফুলে ফুলে সিক্ত হয়েছেন। গতকাল সোমবার বিকালে পৌর কার্যালয়ে নব নির্বাচিত মেয়র নাজমুল আলম স্বপনকে পৌর সচিব জহিরুল ইসলাম সর্দারের নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় পৌর সচিব মো: জহিরুল ইসলাম সর্দার,সহকারী প্রকৌশলী মো: সাজ্জাদ হাসান,উপ-সহকারী প্রকৌশলী নুরুল ইসলাম মিলন,হিসাবরক্ষক বেলায়েত হোসেন,ইমাম হোসেন খান পিন্টু,সহকারী হিসাবরক্ষক আলমগীর হোসেন,কর নির্ধারক কর্মকর্তা ইঞ্জি. মহসিন হোসেন,নাছির উদ্দিন শিশিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।