রাজধানী থেকে হাজীগঞ্জমুখী বিআরটিসির একটি বাস চিটাগাং রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় কবলিত হয়। এই ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছে।
রোববার সন্ধ্যায় চিটাগাং রোডে কমল নামের একটি লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে ওই বাসের কন্টাকটার গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তবে বিআরটিসি বাসের কোন যাত্রী আহত হয়নি। ওই বাসের যাত্রীদের পরবর্তী বিআরটিসি বাসে করে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।