POPULAR BD NEWS
Popular BD News Logo

সকালে কচুয়ায় পৌর নির্বাচনে ভোটার উপস্থিতি সরব

শান্ত ধর, কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২১ | সময়: ৮:৪৯ পূর্বাহ্ণ

রোববার সকাল থেকে কচুয়া পৌর নির্বাচনে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি সরব।

৯টি কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্র ঝুকিঁপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়েছে। কেন্দ্রগুলো হচ্ছে, বালিয়াতলী সপ্রাবি,কোয়া চাঁদপুর সপ্রাবি, কোয়া কোট মডেল সপ্রাবি, কড়ইয়া ফোরকানিয়া মাদ্রাসা,কুটিয়া লক্ষীপুর সপ্রাবি, কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়, কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও করইশ নূরানীয়া ফোরকানিয়া মাদ্রাসা।

৯টি ওয়ার্ড ১১টি গ্রাম নিয়ে কচুয়া পৌরসভায় মোট ভোটার রয়েছে ১৯ হাজার ৯৯জন। এর মধ্যে পুরুষ ৯ হাজার ৬শ ২৩ জন এবং মহিলা ৯ হাজার ৪শ ৭৬ জন।

জানা গেছে, ১৯৯৮ সালের ১০ মে কচুয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। পৌরসভাটি নাগরিক সেবার দিক থেকে বর্তমানে ‘ক’ ক্যাটাগরিতে রয়েছে।

নির্বাচনে প্রতিদন্ধিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী নাজমুল আলম স্বপন (নৌকা), বিএনপি প্রার্থী হুমায়ুন কবির প্রধান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব প্রাঞ্জল (টেলিফোন)।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন