POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক কমিটি গঠন

ইসতিয়াক জামান নাফিজ | প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২১ | সময়: ৭:২৫ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তরে জাতীয় মহিলা পার্টির উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) উপজেলার নিশ্চিন্তপুর উপজেলা জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম শিপু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব এমরান হোসেন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক সিদ্দিক মোল্লা, জাতীয় মৎস্যজীবি পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি মোল্লা মোঃ বোরহান উদ্দিন, উপজেলা জাপার সভাপতি মিজানুর রহমান মোল্লা, উপজেলা জাপার সাধারণ সম্পাদক সোহরাব মিয়া, ছেংগারচর পৌর জাপার সভাপতি সেলিম মোল্লা, সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী, মতলব দক্ষিণ উপজেলা জাপার সদস্য সচিব ডিএম আলা উদ্দিন, উপজেলা জাপার সহ-সভাপতি আ: করিম মোল্লা, যুগ্ম আহ্বায়ক শাহজালাল প্রধান, দপ্তর সম্পাদক মাইনউদ্দিন মোল্লা, পৌর সাংগঠনিক সম্পাদক স্বপন খান, জেলা যুব সংহতির সদস্য হাসিবুল হক পলাশ, আবুল বাশার, সদস্য জহিরুল আলম মিন্টু প্রমুখ।

সভায় সম্মতিক্রমে পারুল বেগমকে আহ্বায়ক ও রুনি বেগম, হোসনেয়ারা বেগম, কুলছুম বেগম, আরোজা বেগম, হাজেরা বেগম, সালমা বেগমকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্য বিশিষ্ট মতলব উত্তর উপজেলা জাতীয় মহিলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন