POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২১ | সময়: ৭:১৬ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় সমাজসেবক মরহুম হাজী ইদ্রিস মুন্সীর ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার নলুয়া গ্রামে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব এতিম শিশুদের মাঝে এসব খাবার বিতরণ করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,ঢাকার শাহবাগ থানা আওয়ামীলীগের সভাপতি জি.এম আতিকুর রহমান,উপজেলা আ’লীগের সহ-সভাপতি হুমায়ুন কবির,সদস্য আবুল খায়ের মজুমদার,সমাজসেবক নাছির উদ্দিন প্রধান,সাবেক ইউপি চেয়ারম্যান জিকেএম আলমগীর মজুমদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন